কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে শনিবার সন্ধ্যায় ভাতিজার লাঠির আঘাতে মখলেছুর রহমান বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে। সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার বিকালে জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ ইট পাটকেল ও লাটিসোটা নিয়ে একে অপরের প্রতি ঝাপিয়ে পড়লে উভয় পক্ষের ৫/৬ জন আহত হন। তিনি বলেন, চাচাতো ভাইয়ের ছেলে আলম ও সাইদুর রহমান কবরস্থানে পাশের বাড়ি করতে চাইলে মখলেছুর রহমান বাধা সৃষ্টি করে ও প্রাচীর ভাংচুর করে। মুলত এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্বাস পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে ঝিনাইদহ সদর থানায় বহুবার বিচার সালিশ হয়েছে। শনিবার আসরের নামাজের পর ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত এড আইয়ূব হোসেনের ভাই ভাতিজারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং লাঠি ও ইট পাটকেলের আঘাতে মখলেছুর রহমান গুরুতর আহত হন। শনিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মসুলিমা মৃত ঘোষনা করেন। চিকিৎসকের ভাষ্যমতে অনেক আগেই তিনি মারা গেছেন। নিহতর স্বজন আনিছুর রহমান মৃত্যুর খবর নিশ্চত করেছেন। এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...













