স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী একেএম গিয়াস উদ্দীন আওয়ামীলীগের আদর্শের প্রতি আস্থা রেখে প্রেসকাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। একই সাথে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনিত প্রার্থী আব্দুর রাজ্জাক কে সমর্থন করে সকলকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। বৃহস্পতিবার দুপুরের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী রজমান শরীফ বাদশা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, আওয়ামীলীগের নৌকার মনোনিত প্রার্থী আব্দুর রাজ্জাক, প্রেসকাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হাবিব শিবলু সহ আরও অনেকে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













