চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় নিবন্ধনবিহীন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে ৮৬ মোটরসাইকেল জব্দ করেছে যশোর ট্রাফিক পুলিশ। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কের মোড়ে ট্রাফিক পুলিশের টিএসআই সাইফুল ইসলাম ও এটিএসআই আবু জাফরের নেতৃত্বে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করা হয় এবং তাদের চালকদের নামে মামলা দেয়া হয়। জব্দ মোটরসাইকেলগুলোকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে। টিএসআই সাইফুল ইসলাম বলেন- নিবন্ধন না থাকা, হেলমেট ব্যবহার না করা ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এসব মোটরসাইকেল জব্দ করা হয় এবং তাদের চালকদের নামে মামলা দেয়া হয়েছে। চৌগাছা থানার এসআই বাচ্চু মিয়া বলেন, বিকাল পর্যন্ত ট্রাফিক পুলিশ ৮৬টি জব্দ মোটরসাইকেল সোপর্দ করেছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













