এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরার পাটকেলঘাটায় উঁচু তলার বিল্ডিং থেকে শুরু করে নিচু তলার টিনের চালের ঘরের মধ্যেও চলছে রমরমা দেহ ব্যবসা। দূর দূরান্ত থেকে খদ্দের এসে এসব চিহ্নিত স্পট থেকে দের্দাছে মনোরঞ্জন মিটিয়ে যাচ্ছে। একের পর এক তারা পুলিশের হাতে ধরাও পড়ছে। এমনই একটি ঘটনা ঘটেছে পাটকেলঘাটা খাদ্য গুদামের পাশে লোকনাথ কিনিকের ৪র্থ তলায় সুলতান হাজীর বিল্ডিংয়ের একটি আবাসিক রুমে। অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকায় বেরসিক জনতা দুই দেহ পরিচারিনী সহ তিন খদ্দেরকে ধরে ফেলে পুলিশে খবর দেয়। পাটকেলঘাটা থানার এস.আই তরিকুল ইসলাম ও সোলাইমানের নেতৃত্বে একদল পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে এদেরকে আটক করে। এরা হলো ডুমুরিয়া থানার আঠারমাইল বেতগ্রামের তালেব গাজীর ছেলে ফজর আলী (৩৮), চুকনগর বাজারের পাশে আজিজ শেখের কন্যা আখি মনি (১৯), তালার নাংলা সুজনশাহ গ্রামের মৃত আল-আমিন শেখের মেয়ে নিলুফা ইয়াসমিন (৩৩), ধুলন্ডা গ্রামের সুনিল দাসের ছেলে চিরঞ্জিত দাস (২৭), সুকুমার দাসের ছেলে মিন্টু দাস (৩৬)। রাতে থানায় জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে কোট হাজতে প্রেরন করা হয়। এছাড়া গত ৬ অক্টোবর পাটকেলঘাটা টাওয়ার রোডে মীর কালামের বিল্ডিং থেকে ৩ পতিতা সহ ৩ খদ্দেরকে পুলিশ গ্রেফতার করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা বলেন, এলাকায় এরকম আরও কয়েকটি স্পটে অসামাজিক কর্মকান্ড চলছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














