ডি এইচ দিলসান : দু হাজার ৪শ জন ক্ষুদে ক্রিকেটার একসাথে জড়ো হয়েছিলো যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে। প্রত্যেকে গাড়ো আকাশি রংঙ্গের জার্সি পরা ছিলো। আকাশি কালারের জার্সি পরে ওরা এসেছিলো আকাশ ছোয়ার স্বপ্ন নিয়ে। সবার চোখে মুখে ছিল তামিম, সাকিব, মাসরাফি হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়নে অংশ নিতে এসেছে ক্রিকেট ট্যালেন্ট হান্ট কার্যক্রমের খুলনা বিভাগের ১০ জেলার প্রতিযোগিরা। ‘মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়ব ক্রিকেটে’ এই ¯েøাগানকে সামনে নিয়ে প্রতিভাবান খুদে ক্রিকেটারদের সন্ধানে বাংলাদেশ (পিকেসিএসবিডি) ক্রিকেট ট্যালেন্ট হান্ট কার্যক্রম সারা দেশব্যাপী চলমান। সেই কর্মসূচির অংশ হিসেবে যশোরে শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত হয়েছে খুদে ক্রিকেটারদের বাছাই কার্যক্রম। বাছাই শেষে ২৪০০ জন প্রতিযোগির মধ্যে থেকে ২৬৪ জনকে মূল পর্বের জন্য রাখা হয়। প্রতিটি জেলা থেকে খুদে ক্রিকেটার বাছাই করে তাদের পরিণত ক্রিকেটার হিসেবে গড়ে তোলার লে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এতে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ এবং শিা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিা অধিদপ্তর। বর্তমানে কার্যক্রমটির-১ম পর্ব ‘২০২১ চলমান। ইতিমধ্যে চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগে বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এখন চলছে খুলনা বিভাগে। শনিবার ৩০ অক্টোবর যশোরে বিভাগীয় পর্যায়ে বাছাই পর্ব শেষে ২৬৪ জনকে চুড়ান্ত করা হয়েছে। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড’ ব্যবস্থাপনা পরিচালক সোহেল মাহমুদ সৈকত জানান, প্রাথমিকভাবে প্রতিটি জেলা থেকে ২৬৪ জন করে বাছাই করা হচ্ছে। এদের মধ্যে থেকে বিভাগীয় পর্যায়ে ২৬৪ জনকে বাছাই করা হচ্ছে। পরবর্তীতে জাতীয় ভাবে ২৬৪ জনকে বাছাই করে ৫ বছর মেয়াদি প্রশিণ দেওয়া হবে। তিনি বলেন, আগামী দিনে ক্রিকেটার সৃষ্টির ল্েযই তাদের এই কার্যক্রম। এই কার্যক্রমের মধ্যে দিয়েই ভবিষ্যতে দেশ সেরা ক্রিকেটার তৈরি হবে বলে তিনি আশা করেন। শনিবার বেলা ১১টায় খুলনা বিভাগের খুদে ক্রিকেটারদের বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির।
Home
খুলনা বিভাগ ১০ জেলার ক্ষুদে ক্রিকেটারদের মিলনমেলায় পরিনত যশোর স্টেডিয়াম/ ২৪শ’ জনের মধ্যে থেকে...
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














