স্টাফ রিপোর্টার : যশোরের বর্তমান সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। ৩১ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনলায়ের উপ-সচিব জাকিয়া পারভিন স্বারিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন এখন থেকে উপ-পরিচালক পদের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন। তবে বর্তমানে তিনি সিভিল সার্জন হিসেবেই দায়িত্ব পালন করবেন। ২০২০ সালের ১৬ জানুয়ারি যশোরের সিভিল সার্জন পদে যোগদান করেন ডাক্তার শেখ আবু শাহীন। এরপর তিনি কর্মদতায় জেলা স্বাস্থ্য বিভাগকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বিভিন্ন সময় তিনি জেলা ব্যাপি অভিযান পরিচালনা করেছেন অবৈধ কিনিকগুলোতে। করোনার লক ডাউন সময়েও তার কর্মকান্ড ছিলো প্রশংসনীয়। এর ফল স্বরুপ ২০২০ সালে যশোর জেলায় কর্মরত অবস্থায় শ্রেষ্ঠ সিভিল সার্জন পদকে ভূষিত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ১৯৯৭ সালে। তিনি ২০তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করে সরকারি চাকরি জীবন শুরু করেন। এরপর স্বাস্থ্য অধিদপ্তর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, মাগুরার শালিখা ও যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেন। ২০১৪ সালের ৯ ডিসেম্বর তিনি পদোন্নতি পেয়ে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০১৯ সালের ১২ জুন সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে যোগদান করেন। এরপর সরকার তাকে ঢাকার সিভিল সার্জন হিসেবে পদায়ন করে। সেখানে তিনি যোগদান করেন ২০১৯ সালের ৯ জুলাই। মাত্র দুই দিনের ব্যবধানে ১১ জুলাই তাকে সাতীরার সিভিল সার্জন পদে বদলি করা হয়। সর্বশেষ তিনি যশোরের সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পালন করেছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














