উদয় শংকর সিংহ,কেশবপুর ব্যুরো : কেশবপুরে একটি ভোট কেন্দ্র স্থানান্তর করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আবেদন করেছেন। মঙ্গলবার সকালে এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদনটি জমা দেওয়া হয়েছে। জানা গেছে, কেশবপুর উপজেলার ৭নং পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি ও সাগরদত্তকাটি গ্রাম নিয়ে ৩ নং ওয়ার্ড গঠিত। প্রত্যেকটি নির্বাচনের ভোট গ্রহনের কেন্দ্র হিসেবে বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ব্যবহার হয়ে আসছে। কিন্তু বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কার্যক্রম চলমান থাকার কারণে গত ১১তম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের স্থান সাগরদত্তকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। বর্তমানে বিদ্যালয়টির মাঠসহ পানিবন্ধী হওয়ার কারণে ভোট গ্রহন কার্যক্রম দারুন ভাবে বাধাগ্রস্থ হবে বলে এলাকাবাসি জানান। তবে পূর্ব নির্ধারিত ভোট কেন্দ্র বেলকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কার্যক্রম অনেক আগেই সম্পন্ন হয়েছে। বিধায় ওয়ার্ড বাসীর ভোট দানের সুবিধার্থে ও কেন্দ্রটি ওয়ার্ডের মাঝখানে থাকায় পূর্ব নির্ধারিত যায়গায় স্থানান্তর করলে ওয়ার্ডবাসি দারুণ ভাবে উপকৃত হবে বলে জানান। বেলকাটি গ্রামের রফিকুল ইসলাম, দীর্ঘদিন সাগরদত্তকাটি স্কুল মাঠসহ এলাকা পানিবন্ধী থাকায় সাগরদত্তকাটি সরকারি প্রাথমিক ও মাধ্যামিক বিদ্যালয়ে ভোট গ্রহন ও ভোটারদের আসা-যাওয়া দারুন ভাবে ব্যাহত হবে। বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি দুই গ্রামের মধ্যবতী স্থান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













