কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যন্ড থেকে এক কোটি ১৮ লাখ টাকা মুল্যের দুই কেজি ১’শ ৪৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কুমিল্লা জেলার তিতাস উপজেলার ফরিদপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (২৮) ও নারায়নগঞ্জের সোনারগাও এলাকার শাহ আলমের ছেলে আব্দুল্লাল রোমান (১৯)। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গার দর্শনা সিমান্ত থেকে মোটর সাইকেল যোগে স্বর্ণালংকারের চালান ঢাকায় নিয়ে যাচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পানি উন্নয়ন বোর্ড এলাকায় চেকপোস্ট বসায়। পাচারকারীরা পানি উন্নয়ন বোর্ডে সামনে আসলে পুলিশ তাদের গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেলে তল্লাশী করে ৭টি প্যাকেটে মোড়ানো ২ কেজি ১’শ ৪৫ গ্রাম স্বার্নালংকার উদ্ধার করা হয়। আটককৃত সোনার মুল্য আনুমানিক এক কোটি ১৮ লাখ টাকা হতে পারে বলে পুলিশ মনে করছে। এঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














