মহেশপুর (ঝিনাইদহ) অফিস ঃ ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’এই প্রতিপাদ্যে ঝিনাইদহের মহেশপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে ৫০তম সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আ.লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও আ.লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সমবায় কর্মকর্তা শ. ম রাশেদুল আলম। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী-২০২১ পুরস্কার পান উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপাঃ ক্রেডিট ইউনিয়নের নিরিক্ষা কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













