সাতক্ষীরা ব্যুরো প্রধান ঃ সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের চাকলা তেলেখালী মৌজার মৎস্য ঘের নিয়ে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন কর্তৃক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার সুভদ্রাকাটি গ্রামের মৃত আলহাজ¦ শওকত আলীর ছেলে সোহরাব হোসেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি। আমি যাতে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি সেজন্য জাকির আমার ও আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে আশাশুনি থানাসহ জেলার বিভিন্ন থানায় মিথ্যে অভিযোগ দিয়ে মামলা দায়ের করার পায়তারা চালাচ্ছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উচ্চ আদালতের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকলা তেলেখালী মৎস্য ঘের থেকে যাতে তাকে দখল চ্যুত করতে না পারে এবং তার ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে যেন হয়রানি করতে না পারে সে জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













