সাতক্ষীরা ব্যুরো প্রধান ঃ সাতক্ষীরা আশাশুনির ইটভাটা শ্রমিককে মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার একটি ইটভাটায় নিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে এ অভিযোগ করেন আশাশুনির খাসবাগান গ্রামের মৃত. সালাম মোড়লের স্ত্রী সেলিনা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বামী সালাম মোড়ল দীর্ঘদিন দীন মজুরির কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আমাদের ১৪ বছর বয়সী একটি কন্যা ও ৯ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। টানাটানির সংসার কষ্টে চলছিল। এমন সময় খুলনার পাইকগাছার অপরাজী ভবানীপুর গ্রামের মৃত. মত্তাজ গাজীর পুত্র মিল সর্দার সালাম আমার স্বামীকে মোটা টাকা আয় করিয়ে দেওয়ার জন্য শ্রমিক হিসেবে মাগুরার ইটভাটায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। স্বামী তার প্রস্তাবে রাজি হয়ে গত ১১ অক্টোবর ২০২১ তারিখে সোমবার আমার স্বামী মিল সর্দার সালামের সাথে মাগুরা জেলার মোহম্মদপুর থানার নদীয়া ব্রিক্সে যান। মাত্র এক সপ্তাহ পর ১৯ অক্টোবর ২০২১ তারিখ সকালে আমার স্বামী আত্মহত্যা করেছে মর্মে ভাটার সর্দার সালাম আমাদের বাড়িতে খবর দেয়। খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই লাশ স্থানীয় পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান। সে সময় স্থানীয় পুলিশ স্বামীর মৃত্যুর বিষয়টিকে রহস্যজনক মৃত্যু বলে আমাদের অবহিত করেন। এবিষয়ে মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করলেও পুলিশ আমাদের এজাহারটি গ্রহণ করেনি। আমার স্বামীর ঋণগ্রস্থ বা পারিবারিক কলহও ছিলো না। কেন তিনি কাজে গিয়ে আত্মহত্যা করবেন। আমাদের ধারনা আমার স্বামীকে হত্যার সাথে মিলের সর্দার সালাম, বুধহাটা কাহারপাড়ার ইউনুস সরদারের কন্যা বাবুর্চি রত্না বেগম, নদীয়া বিক্স্রের ম্যানেজার হাসমত আলী, নাইটগার্ড আজগার আলী, সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের রুহুল আমিন এবং খুলনা পাইকগাছা গ্রামের মৃত. ছোবহানের পুত্র রমজান আলী জড়িত। তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হলে হত্যার প্রকৃত রহস্য উন্মোচিত হবে। তিনি একজন দরিদ্র অসহায় বিধবা নারী হিসেবে স্বামী হত্যার সাথে জড়িত মিল সর্দার সালামসহ অন্যান্যদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














