শৈলকুপা, (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় চারতলা বিশিষ্ঠ্য নবনির্মিত স্কুলভবনের উদ্বোধন করেছেন ঝিনাইদহ-৮১ শৈলকুপা-১ আসনের এমপি আব্দুল হাই। সোমবার বেলা ১২টায় উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া যুবমিলন মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি আব্দুল হাই। আলোচনা সভায় যুব মিলন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমন আলী জোর্দ্দারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ওয়াজেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার শেফালী বেগম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ^াস, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, সহ-সভাপতি রানাউজ্জামান বাদশা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল পারভেজ র্কনেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদার, সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। এছাড়া সারুটিয়া ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সারুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুুল হাসান মামুন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














