বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে চার কেজি গাঁজা সহ কুদ্দুস আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ নভেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক আসামি বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া (পশ্চিমপাড়া) গ্রামের জুব্বার আলীর ছেলে কুদ্দুস। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংঙ্গীয় অফিসার ফোর্স সহ বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামস্থ আসামি কুদ্দুসের নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির মুরগির ঘরের মধ্যে হতে চার কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামি কুদ্দুসের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














