স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ যশোর – ঝিনাইদহ মহাসড়কে পৃথক দুটি সড়কে দুর্ঘটনায় সুমিতা দাস (৪৫) ও রাজন আহম্মেদ (২০) নামের ২ জন নিহত ও অন্য একজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-যশোর মহাসড়কের পৃথক স্থানে এ দুর্ঘটনা দু’টি ঘটলেও নিহত দুই জনের বাড়িই কালীগঞ্জের ফুলবাড়ি গ্রামে। বারোবাজার হাইওয়ে থানার (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দিনের প্রথম দুর্ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে মহাসড়কের সাতমাইল তেল পাম্পের সামনে শাপলা পরিবহন ও যাত্রিবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুমিত্রা দাস নামের এক মহিলা নিহত হয়। এ সময় অজ্ঞাত অপর এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত সুমিতা দাস কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের সুশীল দাসের স্ত্রী। অন্য দূর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭ টার দিকে একই মহাসড়কের ফুলবাড়ি গেটের সামনে। এ সময় ট্রাক ও মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষে মোটরসাইকেল চালক রাজন (২২) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত রাজন ওই ফুলবাড়ি গ্রামের খোকন মিয়ার ছেলে। বারোবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দীন জানান,একই মহাসড়কের পৃথক সময়ে, পৃথক স্থানে দুটি দূর্ঘটনায় ২ জন নিহত হলেও তাদের উভয়ের বাড়ি কালীগঞ্জের ফুলবাড়ি গ্রামে। দুই জন মারা যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামটিতে। ইতোমধ্যে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














