শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বাড়ম্ভে পালন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুবলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ব্যানার ফেস্টুন ও শত শত নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। পরে পার্টি অফিসে নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটা হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামীমার রশীদ শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের এমপি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ^াস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, হামিদুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্যা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম (জাহিদ), উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ^াস, সাধারন সম্পাদক শাওন শিকদার প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














