কালীগঞ্জ ( ঝিনাইদহ ) প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী । এ সকল লাইসেন্স বিহীন ফার্মেসীতে কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে দেদারসে বিক্রি নিম্নমানের ঔষধ। এলাকার সহজ সরল খেটে খাওয়া মানুষ অসুস্থ হলে ঐ সকল ফার্মেসী থেকে নিম্নমানের ঔষধ খেয়ে আরো জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। জানা গেছে , কালীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা ফার্মেসী ব্যবসায়ীরা প্রকাশ্যে প্রেসক্রিপশন বা প্রেসক্রিপশন বিহীন নিম্নমানের ঔষধ বিক্রি করে দ্বিগুন মূল্য আদায় করছে। আবার ঐ সকল ফার্মেসী ব্যবসায়ীরা ডাক্তার হিসেবেও এলাকায় বিভিন্ন রোগীর সেবা দিচ্ছে বলে জানা গেছে। অনেক রোগীর শ^াস কষ্টের সমস্যা হলে ঐ সকল ভূয়া ডাক্তাররা রোগীকে স্টেরয়েড ব্যবহার করেন। ফলে ঐ সকল রোগী ভুল চিকিৎসার কারনে ডায়াবেটিক , হৃদরোগ ও কিডনি রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অনেক সময় দেখা যায় রোগী হাসপাতালে আসার পূর্বে হাতুড়ে ডাক্তারের ঔষধ খেয়ে রোগ জটিল ও কঠিন করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কালীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসক অরুন কুমার বলেন অনভিঞ্জ হতুড়ে ডাক্তার দ্বারা চিকিৎসা নিলে রোগীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ক্ষতি এমন কি মৃত্যু ও হতে পারে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













