আলাউদ্দীন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে সুতুব আলী ও তার স্ত্রী আরজু বানু এবং আশাদুল হক নামের ৩ ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপরা। তাদেরকে উদ্ধার করে প্রথমে জীবননগর, যশোর ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আহত সুতুব আলী ও তার স্ত্রী আরজু বানুর অবস্থা আশংখ্যাজনক বলে জানা যাচ্ছে । তথ্য নিয়ে জানা গেছে, সুতুব আলীর নিকট থেকে মজনু নামে এক ব্যক্তি ৩ শতক জমি বায়নানামা করেন। সুতুব আলী ২ শতক জমি রেজিষ্টি করে দিলেও বাকি এক শকত জমি রেজিষ্ট্রি করে দিচ্ছিল না। এ নিয়ে দু-পরে মধ্যে বিরোধ চরম পর্যায়ে চলে আসে। স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ও দত্তনগর ফাঁড়ি পুলিশের এসআই মাসুদুর রহমান জানান, এক শতক জমি রেজিষ্টি করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটেছে। তবে এভাবে কোপানো ঠিক হয়নি। এসআই মাসুদুর রহমান জানান হামলার সঙ্গে জড়িতরা বাড়ি ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













