মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ সোমবার ভোর রাতে মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় দালাল সহ ৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি’র অধিনস্ত মাটিলা বিওপি টহল দল অভিযান চালিয়ে জলুলী মাঠের একটি বাগানের ভিতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, ঢাকা জেলার উত্তর বাড্ডা থানার পাচখোলা গ্রামের গৌরঙ্গ সরদারের ছেলে সাগর সরদার(২৩),নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রঘুনাথপুর গ্রামের বাবুল চন্দ্র মন্ডলের ছেলে হিমু মন্ডল(২২) এবং খুলনা জেলার সদর থানার ডাকবাংলা রেল কলনী গ্রামের মৃত সোবাহান মাঝী’র ছেলে জুম্মান মাঝী(২৬)। এছাড়া পারাপারে সহায়তা করার অপরাধে মহেশপুর থানার জলুললী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আনিচুর রহমান(৩৬) ও আব্দুর রহমানের ছেলে শামীম মন্ডল(৩২)। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














