মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ মহেশপুর উপজেলায় নিম্নচাপ ও তিনদিনের টানা বর্ষণে প্রায় ১৯ হাজার হেক্টর জমির উঠতি আমন ধানের তি হওয়ার আশঙ্কা করছে কৃষক। এতে এলাকার কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। অবিরাম বর্ষণের কারণে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার নিচু জমির পাকা ও কাটা ধান পাতিতে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের মধ্যে চরম হতাশা কাজ করছে। উপজেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের তথ্যমতে, ফতেপুর, নিমতলা, ভৈরবা, বাঁশবাড়িয়া, বেলেমাঠ, নাটিমা, মান্দারবাড়িয়া, আজমপুর, শ্যামকুড়, স্বরুপপুর, যাদবপুর, পান্তাপাড়া, কাজীরবেড়, নেপা, সুন্দরপুর, পাথরা গ্রামের উঠতি আমন ধানের ব্যাপক তি হয়েছে বলে কৃষকরা জানায়। সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায়,আমন ক্ষেতে বৃষ্টির পানি জমে রয়েছে। অনেক কৃষক তাঁদের ফসল বাঁচাতে খেত থেকে ধান কাটা শুরু করেছে। কৃষক মেহের আলী বলেন, মাঠে ধান কাটা রয়েছে অনেক ধান কলিয়ে গেছে। কিন্তু টানা বৃষ্টিতে তাঁদের খেতের আমন চারা মাটিতে শুয়ে পড়েছে। এখনো ফসলের ক্ষেতের অনেক স্থানে পানি জমে রয়েছে। উপজেলার মুন্ডুমালা গ্রামের নাজমুল হুদা জানান,আমনের ক্ষেতে পাকা,আধা পাকা ধানগাছ নুয়ে মাটিতে পড়ে আছে। খেতে পানি জমে রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, উপজেলায় এবার আমনের চাষ হয়েছে ১৮ হাজার ১শ ৬৫ হেক্টর জমিতে। এরমধ্যে ৩০ ভাগ ধান কাটা হয়েছে। এগুলির কিছু ক্ষতি হতে পারে। তবে আজ (গতকাল) থেকে রোদ বেরিয়েছে এতে অনেক ক্ষতি পুষিয়ে যাবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














