স্টাফ রিপোর্টার : যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজারের মোবাইল দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। সোমবার সকালে ডিবির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এর নেতৃত্বে এসআই শামীম হোসেন, এসআই সাদ্দাম হোসেনের সমন্বয়ে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবু রাসেলকে সন্দেহ আটক করে। আটক রাসেল ওই গ্রামের মৃত রবিউলের ছেলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। পরে তার কাছথেকে পাওয়া তথ্য মতে খুলনার দৌলতপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই সাতটি মোবাইল উদ্ধার করা হয়। আটক অপরজন লিখন দাস। সে খুলনা দৌলতপুর পাবলা তিনদোকান মোড়ের খোকন দাসের ছেলে। উল্লেখ, গত ২৩ আগস্ট বাকড়া বাজারের নাজমুল হোসেন এর ‘শুশান মোবাইল সেন্টার’ নামের একটি মোবাইলের দোকান থেকে ১৬ টি মোবাইল ফোন বক্সসহ চুরি হয়। এ ঘটনার পর বিভিন্ন স্থানে খোজাখুজির পর গত ১৪ নভেম্বর ভূক্তভোগী ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ। ডিবির অভিযানে ওই দুই আসামি সহ সাতটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চুরি করে ওই সব সেট আবু রাসেল ইভ্যালীর পন্য হিসেবে খুলনার একটি দোকানে সাতটি মোবাইল এবং বিভিন্ন মানুষের কাছে ওই সেট গুলি বিক্রি করে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














