স্টাফ রিপোর্টার : যশোরের মণিরামপুর পৌরবাজারে আল আমিন ফুড কারখানায় ভ্রাম্যমান আদালত জরিমান করেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে নানা অভিযোগে কারখানার ব্যবস্থাপক মোস্তফা কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দলিল লেখক কার্যালয়ের পাশেই আল আমিন ফুড কারখানার অবস্থান। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সৃষ্ট দুর্গন্ধে কারখানার ভিতরে ও আশপাশে ঢোকা দায়। এর আগে মণিরামপুর বাজারের রাজগঞ্জ মোড়ে অবস্থিত নিউ আল আমিন বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন একই আদালত। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। ভোক্তা অধিকার যশোর অঞ্চলের উপ- পরিচালক ওয়ালিদ বিন হাবিব আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন। এ সময় তিনি অভিযান চালিয়ে রাজগঞ্জ মোড়ে অবস্থিত দাদা ভাই মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা করেছেন। মূল্য তালিকা না থাকায়, ফ্রিজে বাসি মিষ্টি সংরণ ও রান্না ঘরের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্কতামূলক এ জরিমানা করা হয়েছে বলে জানান ওয়ালিদ বিন হাবিব। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ বলেন, আদালত পরিচালনাকালে দেখা গেছে আল আমিন ফুড কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা। দুর্গন্ধে কারখানায় ঢোকা যাচ্ছে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়, স্বাস্থ্যের জন্য তিকর দ্রব্য উৎপাদিত খাদ্যের সাথে মিশ্রণ এবং মোড়কবিহীন মানুষের খাদ্যের অযোগ্য উপকরণ ব্যবহারের অভিযোগে আল আমিন ফুড কারখানার ব্যবস্থাপক মোস্তফা কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আবুল কালাম বলেন, আমদানিকারকের সিল বাদে বিদেশী কোমল পানীয় সংরণ ও বিক্রয়, অনুমোদিতভাবে শিশু খাদ্য সংরণ ও বিক্রয় এবং বেকারির পণ্যের সাথে প্রসাধনী সামগ্রী সংরণের অপরাধে নিউ আল আমিন বেকারির মালিক জামাল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














