মালিকুজ্জামান কাকা, যশোার : যশোরে ২২টি বোমা ডিসপোজাল করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট কেএমপি ঢাকা। পাঁচ সদস্যের বোমা নিষ্ক্রিয় টিমটি বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটের সময় সদরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের পশ্চিম পাশে খালপাড় কলাবাগানের এই বোমা ডিসপোজাল করে। এ সময় বিকট শব্দে ধোয়ায় আচ্ছন্ন হয়ে এলাকা আতঙ্কিত হয়ে যায়। বোমা নিষ্ক্রিয় করার সময় পুলিশ পাহারায় চারপাশে এক হাজার গজের মধ্যে ঢাকা রাখা হয় যাতে কোন জানমালের কোন প্রকার ক্ষয় তি না হয়। ঘটনাস্থল থেকে এসআই অনুপম রায় বলেন, গত ও চলতি বছরের পাঁচটি মামলার ২২ টি বোমা নিষ্ক্রিয় করতে কেমপি ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটকে জানানো হয়। পাঁচ সদস্যের বোমা নিষ্ক্রিয় টিমটি যশোরে আসলে এদিন বৃহস্পতিবার সকালে বোমা গুলি ডিসপোজাল করা হয়েছে। কাউন্টার টেররিজম ইউনিট টিম লিডার এসআই গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














