মহেশপুর (ঝিনাইদহ) অফিস : মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করলে নারীসহ ৫জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গত সোমবার রাতে উপজেলার যাদবপুর ইউপির সোনাইডাঙ্গা গ্রামে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড়বাদুরা গ্রামের আঃ খালেক ফকির এর ছেলে দেলোয়ার হোসেন ফকির (৪২), তার স্ত্রী কাজল বেগম (৩৫), সাতীরা জেলার দেবহাটা থানার খেজুরবাড়ীয়া গ্রামের আদর আলী গাজী’র ছেলে রবিউল ইসলাম গাজী (৪৫), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আদিম নগর গ্রামের কালাম শেখ এর ছেলে জহির শেখ (২৭), মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর গ্রামের জসিম গাজী’র ছেলে তানভির হোসেন (১৬)। বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান জানান, রাতে আধারে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













