স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ৩ জনকে মারধর করা হয়েছে। গভীর রাতে গ্রামের তিন যুবককে মারধর করায় গ্রামবাসীও ফুঁসে উঠেছে। গতবুধবার ভোরে গ্রামবাসীরা একত্রিত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘুম থেকে ডেকে নিয়ে উপজেলার শালিকা গ্রামে শাহেদ হোসেন, মিলন হোসেন ও সালাম নামের ৩ যুবককে বাড়ি ডেকে নিয়ে মারধর করা হয়েছে। আহত সালাম কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিনি শালিকা গ্রামের শামছুল মন্ডলের ছেলে। মারধরের শিকার শালিকা গ্রামের শাহেদ হোসেন জানান, রাতে ঘুমিয়ে ছিলাম। রাত আড়াইটার দিকে বাড়িতে এসে রঞ্জু নামের একজন তাকে ডাক দেন। এরপর রঞ্জু বলেন চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর ডাকছেন বলে বের হয়ে আসতে বলেন। তিনি গিয়ে দেখেন ১০/১২ জনকে ডাকা হয়েছে। এরপর বলা হয়েছে, চশমা প্রতিকের ভোট করছিস কেন? এই কথা বলেই মারধর শুরু করে। কয়েকজন বৃদ্ধকে ডেকে আনলেও ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের তিনজনকে মারধর করা হয়েছে। মারধরের শিকার মিলন হোসেন নামের আরেকজন জানান, চেয়ারম্যান রনি লস্করের লোকজন অন্তত ১০/১৫ জন তাদের মারধর করেন। রাত আড়াইটার দিকে ১০/১২টি মোটরসাইকেলে তারা শালিকা গ্রামে এসেছিল। এ ব্যাপারে ৪নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষন নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী রাজু আহমেদ রনি লস্কর অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কেউ কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














