স্টাফ রিপোর্টার : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরার কলারোয়া থেকে তিন কেজি গাঁজা ও একশ বোতল ফেনসিডিলসহ মহিবুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে। মহিবুল যশোরের শার্শা উপজেলার মহিষা (মাঝেরপাড়) গ্রামের মৃত লালচাঁদ আলীর ছেলে। র্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পুটুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মহিবুলকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। পরে তার কাছ থেকে তিন কেজি গাঁজা ও একশ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এই ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














