এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন দলীয় মনোনয়নপত্র গ্রহন করেছেন। গতকাল দুপুর ২ টার দিকে তিনি ঢাকা থেকে মনোনয়নপত্র গ্রহন করেন। বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক, বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের দুবারের সভাপতি, কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন দলীয় মনোনয়ন পেতে ইউনিয়নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছেন। গতকাল বাংলাদেশ আওয়ামীলীগের গুলিস্থান কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্তদের হাত থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। তিনি যাতে দলীয় মনোনয়ন পেয়ে ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














