এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ বাংলাদেশ কৃষকলীগ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মধ্যম বড়দল দূর্গা মন্দির চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়দল ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক স্বপন মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী। প্রধান বক্তা ছিলেন, সদস্য সচিব মতিলাল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক এমএম সাহেব আলী বড়দল ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আছাদুল ইসলাম ফকির, কৃষকলীগ নেতা মেম্বার আব্দুর রশিদ, ওয়ার্ড আ’লীগ নেতা শফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা সালাউদ্দিন। ৮নং ওয়ার্ড কৃষকলীগের সদস্য সচিব কামাল হোসেনের পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড সভাপতি শংকর কুমার, সম্পাদক বাবু গাজী, ৪নং ওয়ার্ড সুব্রত, জগদীশ, ৭নং ওয়ার্ড জিল্লুর, বাবু মালি, সবুর গাজী ও ৯নং ওয়ার্ড সভাপতি বিশ্বেশ্বর সরকারসহ উপজেলা ও ইউনিয়নও ওয়ার্ডের নেতৃবৃন্দ। সম্মেলনে স্বপন মন্ডলকে সভাপতি, কামাল হোসেনকে সাধারণ সম্পাদক, মিনু মোল্যকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট ৮নং ওয়ার্ড কৃষকলীগের কমিটির নাম ঘোষণা করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














