ঝিনাইদহ প্রতিনিধি : আগামী ৫ জানুয়ারি তারিখ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা হয়েছে। আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।গত শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রনয়ন করে। পরে দলের ধানমন্ডি কার্যালয় থেকে খুলনা বিভাগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। উপজেলার ভায়না ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন নাজমুল হুদা তুষার, জোড়াদাহ ইউনিয়নে জাহিদুল ইসলাম বাবু মিয়া, তাহেরহুদা ইউনিয়নে আতিয়ার রহমান মুন্সী ,দৌলতপুর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরেগুল ইসলাম,কাপাশহাটীয়া ইউনিয়নে উপজেলা আ’লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার,ফলসী ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের নেতা নিমাই চাঁদ মণ্ডল,রঘুনাথপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মাষ্টার,চাঁদপুর ইউনিয়নে আ’লীগ নেতা এডভোকেট আব্দুল আজিজ। উপজেলায় ৮ টি ইউনিয়নে ৫ জন প্রার্থী নতুন মুখ,বাকি ৩ পুরাতন(সাবেক চেয়ারম্যান) এদিকে ৫ তারকা নৌকার মাঝি হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন প্রতিনিয়ত। হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন,তৃণমূল জরিপের ভিত্তিতে দল উপজেলার ৮ টি ইউপিতে নতুন মুখকেও (নৌকা) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছেন কেন্দ্রীয় আ’লীগের মনোনয়ন নির্বাচনী বোর্ড । তিনি উপজেলা আওয়ামীলীগের প থেকে নৌকা প্রতিকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে পঞ্চম ধাপে হরিনাকুন্ডু উপজেলার ৮ ইউনিয়নের প্রার্থিতা যাচাই-বাছাই হবে ১২ ডিসেম্বর।বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩থেকে ১৫ ডিসেম্বর।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর উল্লাহ্ জানিয়েছেন। প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর, এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। নির্ধারিত তারিখে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার ল্েয সব ধরণের প্রস্তুতী গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














