কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের নড়াগাতী থানার চোরখালী গ্রামে রুকু শেখ (৬০) নামে এক ব্যাক্তি খুন হয়েছে একই গ্রামের মৃত পরান ফকিরের ছেলে ও মৃতের ভগ্নিপতি কুদ্দুস ফকির (৬০) এর হাতে। ৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টার দিকে তাকে সাবোল দিয়ে তার মাথায় আঘাত এবং চিকিৎসাধীন অবস্থায় ৬ ডিসেম্বর (সোমবার) তার মৃত্যু হয়। ঘাতক পলাতক রয়েছে। রুকু শেখ ওই গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শ্যালক ও ভগ্নিপতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার সকাল ১০ টার দিকে রুকু শেখ পাশেই নদীর পাড়ে বড়দিয়া- মহাজন ফেরীঘাটে দিকে গেলে কুদ্দুস ফকির লোহার সাবোল নিয়ে শ্যালক রুকু শেখের মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় ও স্বজনরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাত দুটোয় ঢাকা নেওয়ায় পথে ভোর ৪ টায় তার মৃত্যু হয়। এদিকে নিহত রুকু শেখের ছেলে মনির শেখ সত্যতা গোপন রেখে বলেন, আমি ঢাকায় থাকি, এ ঘটনা শোনার পরে বাবার চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানিনা বলে এড়িয়ে যান। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাঃ রোকসানা খাতুন বলেন, সুরতহাল রিপোর্টের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














