এমএ সাজেদ, কলারোয়া : যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় পাকিস্থানী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ৬ (ডিসেম্বর) সোমবার মুক্ত দিবসের সকালে কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ’মুক্তিযোদ্ধা জনতা-গড়ে তোলো একতা’ এই শ্লোগানকে সামনে রেখে বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুত্তিযোদ্ধা সংসদ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদদের স্মরনে নিরবতা শেষে মুক্ত দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুদ্ধকালিন কমান্ডার আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, সাংবাদিক ও সূধিবৃন্দ। সভাটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুছ। পাক হানাদার মুক্ত দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














