নওয়াপাড়া অফিস : অভয়নগরে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ শামীম মোল্যা নিজে বাদী হয়ে যশোর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। যার নং পি ১২১৬/২১। মামলার বিবরণী থেকে জানা গেছে, উপজেলার নওয়াপাড়া পৌর সভার ৩ নং ওয়ার্ড ধোপাদী মৌজার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ শামীম মোল্যা (৩৭) এর জমি একই এলাকার মৃত আমির আলীর ছেলে মোঃ আহাদ আলী ও তার স্ত্রী সেলিনা বেগম নামের এক ব্যক্তির জমি দীর্ঘদিন ধরে জোর করে দখলের চেষ্ঠা করে যাচ্ছে। বিবাদী আহাদ আলী সেলিনা, বেগম ও তার সহযোগিরা গত শুক্রবার বাঁশের লাঠি, কোদাল, কুড়াল, দা, নিয়ে বাদী মোঃ শামীমের উপর কয়েকবার আক্রমন করার চেষ্ঠা চালায়। এরপর তাকে না পেয়ে বাড়ীঘর ভাংচুর ও গাছপালা কর্তন করে। কিছুদিন পর তারা আবার ওই জমিতে জোর করে গৃহ নির্মাণসহ জমি খনন করতে থাকে। এতে বাদীর পরিবারের লোকজন বাধা দিলে খুন জখম করিয়া ফেলিবে বলতে থাকে। জানা গেছে, জমির বর্তমান মালিক মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ শামীম মোল্যা। যশোর জেলা অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার ধোপাদী মৌজার, জেএল নং-২৬, নামপত্তন খতিয়ান নং-৩১২৯ ভুক্ত ৭৭৭১ ও ৭৭৬৮ নং দাগের ২৪ শতাংশের জমি । এই দানকৃত সূত্রে প্রাপ্ত ২৪ শতকের মালিক ও অদ্যাবধি যাবৎ ভোগ দখল করে খেয়ে আসছে। মোঃ শামীম মোল্যা জানান, আমার বাবা আমাকে ২৪ শতক জমি দান করে লিখে দিয়ে যায়। সে জমি আমার নামে নামপত্তন সহ রেজিষ্ট্রী হয়েছে। বিবাদী আহাদ আলী, সেলিনা বেগম ও তার সহযোগিরা বাঁশের লাঠি, কোদাল, কুড়াল, দা, জমি জোর করে দখল করতে আসে।এলাকায় বার বার শালিশ বিচার করে কোন ফল পাননি। তিনি উদ্ধর্তন কর্তৃপরে হস্তপে কামনা করেছেন। সেলিনা বেগমের সাথে কথা হলে তিনি এ বিষয়টি এড়িয়ে যান। এই মামলার তদন্ত কারী পুলিশের এস আই মোঃ বনি আমিন পাইক বলেন, ওই এলাকায় যেয়ে আমি বিষয়টি মিমাংশার জন্য পদক্ষেপ নিয়েছি। বিবাদীদের কাগজপত্র দেখাতে বলি । তারা দেখাতে পারেনি। নিজ নিজ জমির কাগজপত্র নিয়ে থানায় আসার কথা বলেছি।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














