চৌগাছা প্রতিনিধি : আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের জন্য যশোরের চৌগাছায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ২৬৫টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সীদের একটি করে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ১০৪ স্বাস্থ্যকর্মী ও ৫৩০ স্বেচ্ছাসেবক শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চৌগাছা থানার ২য় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আব্দুল মালেক, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদসহ চিকিৎসক, সেবক ও সেবিকা এবং স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার বলেন, উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৭১০ শিশুএবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৪১৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা ধরা হয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














