চৌগাছা (যশোর) প্রতিনিধি : টানা বর্ষণে যশোরের চৌগাছার চাষীদের ব্যাপক য়তি হয়েছে। উপজেলার প্রায় সাড়ে তিন হাজার হেক্টরের বিভিন্ন ধরনের ফসল নষ্ঠ হয়েছে বলে চাষীরা বলছেন। বোরোর বীজতলা, সরিষা, মসুর, গোলআলু, পেয়াজ, মরিচসহ সব ধরণের সবজি চাষীরা ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এছাড়াও যেসব চাষী ধান ঘরে তুলতে পারেন নি তারাও পড়েছেন ব্যাপক য়তির মুখে। তবে এই বিপদের দিনে কৃষি কর্মকর্তারা মাঠে যাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) রাশেদুল ইসলাম মুঠোফোনে বলেন এ পর্যন্ত তাদের হিসেবে ৩০ হেক্টর বোরো বীজতলা, ৪০৭ হেক্টর মসুর, ৬৭ হেক্টর গম, ৭৪৫ হেক্টর সরিষা, ৮২০ হেক্টর বিভিন্ন ধরনের সবজি, ১৭০ হেক্টর গোলআলু, ৮৭ হেক্টর পেয়াজ, ৬৫ হেক্টর মরিচ খেত টানা বর্ষণে নিমজ্জিত হয়েছে। এরমধ্যে ২০ হেক্টর বোরো বীজতলা, ১৪১ হেক্টর মসুর, ৩৪ হেক্টর গম, ৩০১ হেক্টর সরিষা, ৪৭৮ হেক্টর বিভিন্ন ধরনের সবজি, ৯০ হেক্টর গোলআলু, ৩৭ হেক্টর পেয়াজ, ২৩ হেক্টর মরিচ ক্ষেত সম্পূর্ণ নষ্ঠ হয়ে গেছে। তিনি জানান, তিনি পানি নিস্কাশন যত দ্রুত হবে বাকি ফসলের ক্ষতি ততটা কম হবে। পানি নিস্কাশ হতে দেরি হলে ক্ষতির পরিমান আরও বড়বে। তবে কৃষি অফিসের দেয়া তথ্য ক্ষতির সঠিক চিত্র নয় বলে দাবি করেছেন কৃষকরা। তারা বলছেন এখনও অনেকের আমন পাকা আমন ধান কেটে রাখা খেতের উপর দিয়ে পানির প্রবল স্রোত বইছে। অনেক জালি দিয়ে রাখা ধান পানিতে নিমজ্জিত। কৃষি কর্মকর্তারা তাদের ক্ষয়ক্ষতির হিসাবে আমন রাখেনই নি। তাছাড়া কৃষি কর্মকর্তারা এ কয়দিনে মাঠে না গিয়ে অফিসে বসেই হিসাব করেছেন বলে এই রিপোর্টে প্রকৃত চিত্র উঠে আসেনি। উপজেলার সিংহঝুলি গ্রামের শাহিনুর রহমান দফাদার বলেন, আমার দশ বিঘা ১৫ কাঠা জমিতে রোপা আমন ধান ছিলো। এর মধ্যে ৭ বিঘার ধান বাড়িতে নিতে পারলেও ৩ বিঘা ১৫ কাঠার ধান এখনও পানিতে নিমজ্জিমত। তিনি বলেন আমি কৃষি অফিসের অধীনে বীজধান তৈরিকারী কৃষক গ্রুপের একজন সদস্য। অথচ একয়দিনে কৃষি অফিস থেকে একজন কর্মকর্তাও মাঠে আসেন নি। বা মুঠো ফোনেও কোন খোঁজ নেননি। শুধুমাত্র সাংবাদিকরা আমার মাঠে এসেছেন। নিউজ করেছেন। একই গ্রামের আলমগীরের ১০ বিঘা ধানের মধ্যে ৭ বিঘাই ঘরে উঠাতে পারেন নি। তারও অভিযোগ কৃষি অফিসের কেউ এখন পর্যন্ত মাঠেই আসেন নি। অথচ তারা সাংবাদিকদের কাছে বলছেন রোপা আমনের কোন ক্ষতি হয়নি। পৌরসভার বেলেমাঠ গ্রামের আসগর আলী বলেন আমার দেড় বিঘা পেয়াজ এবং একবিঘা গোলআলু সম্পূর্ণ নষ্ঠ হয়ে গেছে। তবে কৃষি অফিসের কেউ এখন পর্যন্ত মাঠেও আসেননি বা খোঁজও নেননি বলে তিনি অভিযোগ করেন। একই গ্রামের হানেফ আলী বলেন আমার একবিঘা জমির মসুর নষ্ঠ হয়ে গেছে। তারও অভিযোগ কৃষি কর্মকর্তারা কোন খোঁজ নেননি।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














