নওয়াপাড়া অফিস : গতকাল ছিলো যশোরের অভয়নগর মুক্ত দিবস। বন্যাঢ্য আয়োজনের দিবসটি উদযাপিত হয়েছে। আলোকিত করা হয়েছে শিল্প বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়া। এ উপলক্ষে গতকাল নওয়াপাড়া ইনষ্টিটিউট মাঠে সকাল ১০ টায় মুক্তদিবস উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির সভাপতি অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান, মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম,হামিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান, বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রধান অতিথি কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোাধন করেন। উদ্বোধনের পর বর্ণাঢ্য র্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। প্রধান অতিথি ম,হামিদ বলেন,স্বাধীনতা বিরোধীদের বিচার এখনো শেষ হয়ে যায়নি। দেশের প্রান্তে এখনো যুদ্ধ অপরাধীরা রয়ে গেছে তাদের বিচারও বাংলার মাটিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু সে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন তা পুরনে আজগের প্রজন্মকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীরা সোচ্চার তাদের সকল যড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। বিকাল ৪ টার সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যশোরে তীর্যক ও অভয়নগর সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা গান পরিবেশন করেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














