শৈলকুপা(ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার থেকে সরকারি পর্যায়ে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে । বোরো মৌসুমের সাথে মিল রেখে চলতি আমন মৌসুমে এ উপজেলায় ২৭ টাকা কেজি দরে ১১৯৯ মেট্রিক টন ধান ও ৪০ টাকা দরে ৮০৭ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। এ উপলে বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা খাদ্য গোডাউনে এক উদ্বোধনি অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার শেফালি বেগম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা। উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন,খাদ্যকর্মকর্তা হাসান মিয়া,ওসি এল এসডি সহ প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদ চত্তরে ২৮’শ কৃষকের মাঝে হাইব্রিড জাতের ধানবীজ ও ১৫’শ কৃষকের মাঝে উফশি জাতের ধান বীজ ও সার প্রদান করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














