স্টাফ রিপোর্টার : চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে। এখন তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখি। রাজধানী ঢাকাতে আজকের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়াতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো বলেন, এখন চার জেলায় শৈত্য প্রবাহ বিরাজমান। যশোর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা শৈত্যপ্রবাহের আওতায় রয়েছে। আপাতত এই চার জেলাতেই শৈত্য প্রবাহ থাকবে। আরো তাপমাত্রা কমার সম্ভবনা কম। তারপরও দু-এক জায়গায় হালকা কমতে পারে। আপাতত এর চেয়ে বেশি শীত পড়ার সম্ভাবনা নেই বললেই চলে বলেও মন্তব্য করেছেন তিনি।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














