লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একজন ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছে একদল দূর্বৃত্ত। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ১০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নলদী ইউনিয়নের দরি মিঠাপুর গ্রামের মৃত হাসান বিশ্বাসের ছেলে ইমদাদুল বিশ্বাসের সাথে একই গ্রামের ইসকান্দার বিশ্বাসের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মিঠাপুর বাজারে ইমদাদুল বিশ্বাস ও ইমরুল বিশ্বাসের নেতৃত্বে অপু, রিপুল, হুমায়ন, রিয়াদ, রবি, সাদ্দাম, আকরাম, জামাল রামদা, লোহার রড, লাঠিসোটা নিয়ে ব্যবসায়ী রেজোয়ান বিশ্বাসকে (৩০) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় দূর্বৃত্তরা রেজোয়ানের একটি ১৫০ সিসির হিরো মোটরসাইকেল ভাংচুর করে তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত রেজোয়ানকে স্থানীয়রা উদ্ধার করে রাতেই নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। আহত রেজোয়ান ওই গ্রামের ইসকান্দার বিশ্বাসের ছেলে এবং মিঠাপুর বাজারের একজন ব্যবসায়ী। হামলার ঘটনায় রেজোয়ানের পিতা ইসকান্দার বিশ্বাস বাদী হয়ে বৃহস্পতিবার সকালে ১০ জন কে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ০৬। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের আটকের জোর চেষ্টা চলছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














