সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় শীতার্ত ৪’শ মানুষের মাঝে কম্বল,এতিমখানার শিশুদের মাঝে পোশাক বিতরণ ও অসহায় মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিআইজি আলিম মাহমুদ। শুক্রবার সকালে তার নিজ গ্রাম তালার লক্ষণপুরে এসকল সামগ্রী বিতরণ করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দেন। এসময় তালা থানার ওসি আবু জেহাদ ফকরুল আলম খান,পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়,তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ,ব্যবসায়ী আমিনুর রহমান আমিন,শেখ মাহমুদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলিম মাহমুদ এসময় বলেন, এলাকায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। পিতা আনছার মাহমুদের নামে প্রতিষ্ঠিত আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে যেসব শিশু-কিশোররা রয়েছে,ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলবার প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি এ সময় ৪শ’ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এছাড়া এতিমখানার ১শ’ ৫০ জন শিশু-কিশোােরর মাঝে পোশাক বিতরণ করেছেন তিনি। পাশাপাশি এলাকার অসহায় ৫শ’ ব্যক্তিকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন পুলিশ কর্মকর্তা আলিম মাহমুদ। সম্প্রতি এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ১৫টি টিউবওয়েলও বসিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত,আলিম মাহমুদ তার পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক শিক্ষক মরহুম আনছার মাহমুদের স্মরণে তালা উপজেলার লক্ষণপুর গ্রামে ‘আনছার মাহমুদ স্মৃতি সংস্থা’ গড়ে তুলেছেন। প্রতিষ্ঠা করেছেন ৫ তলা ভবন বিশিষ্ট ‘আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’। প্রচলিত ধারার বাইরে এসে এতিম শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইংরেজিসহ সাধারণ শিক্ষাও দেওয়া হচ্ছে তাদের।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














