দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় লোকালয়ে এসে জনতার হাতে মেছো বাঘের শাবক ধরা পড়েছে। উপজেলার বহরমপুর ইউনিয়নের দণি আদমপুর গ্রামের একটি পাতাবনের পাশের রাস্তা থেকে স্থানীয় লোকজন মেছো বাঘের শাবকটি আটক করেছে। স্থানীয়রা জানান, তারা বিকালে রাস্তার কাছে গেলে দেখতে পান স্থানীয় একটি পাতাবনের পাশের রাস্তায় লোকালয়ে কয়েকটি চিতা বাঘের শাবক, তখন স্থানীয় বায়েজিদ নামে এক যুবক একটি শাবক ধরে ফেলে। খবর পেয়ে উৎসুক জনতা মেছো বাঘের শাবকটি দেখতে ভিড় জমায়। ধারণা করা হচ্ছে, পাতাবনের মধ্যে মা বাঘটি কয়েকটি শাবক জন্ম দিয়েছে। শাবক দেখতে পেয়ে কৌশলে আটক করেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি তারা স্থানীয় চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সোহাগকে জানানো হয়। এই বিষয়ে বহরমপুর ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ জানান, উপজেলা প্রশাসন ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। কিছুনের মধ্যে তারা আটক কৃত বাঘের শাবকটি উদ্ধার করে অবমুক্ত করে দিবেন। এই বিষয়ে দশমিনা উপজেলা বন কর্মকর্তা অমিতাব বিশ্বাস বলেন, ইউপি চেয়ারম্যান আমাকে মেছো বাঘের শাবক আটকের বিষয়টি জানিয়েছে। বনবিভাগের কর্মীরা গিয়ে শাবকটি উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করবেন।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














