স্টাফ রিপোর্টার : কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে যশোরে দুই দিনব্যাপী পূর্বপশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব শুরু হয়েছে। এ উৎসবে জ্যেষ্ঠ কবি-সাহিত্যিকদের সঙ্গে তরুণ, নবীনদের মিলনমেলায় পরিণত হয়। সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘পূর্বপশ্চিম’র আয়োজনে এ সাহিত্য উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এতে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঔপন্যাসিক হোসেনউদ্দীন হোসেন, কবি আসাদ মান্নান, পূর্বপশ্চিম সম্পাদক কবি আশরাফ জুয়েল ও কবি ইকবাল রাশেদীন এবং নির্বাহী সম্পাদক চঞ্চল কবীর। উদ্বোধনের পর ‘পূর্বপশ্চিম সাহিত্য সম্মাননা ২০২১’, ‘পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার ২০২১’ ও ‘পূর্বপশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার ২০২১’ ঘোষণা এবং প্রদান করা হয়। এবার পূর্বপশ্চিম সাহিত্য সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ঔপন্যাসিক হোসেনউদ্দীন হোসেন ও কবি দারা মাহমুদ। পূর্বপশ্চিম সাহিত্য সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যিক আহমেদ মোস্তফা কামাল, কবি ও প্রাবন্ধিক তপন বাগচী এবং কবি আমিনুল ইসলাম। পূর্বপশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি সেঁজুতি বড়ুয়া, কথাসাহিত্যিক আব্দুল্লাহ আল ইমরান ও মাহবুব ময়ূখ রিশাদ। পুরস্কার প্রদানে ছিলেন কবি আসাদ মান্নান, কবি ঔপন্যাসিক জাকির তালুকদার, কবি ও ছড়াকার ঝর্ণা রহমান, কবি আশরাফ জুয়েল প্রমুখ। প্রথম দিনের সাহিত্য উৎসবে আলোচক ছিলেন কবি ফরিদ আহমেদ দুলাল, কবি মাহমুদ কামাল, কবি নূর কামরুন নাহার, গল্পকার মনি হায়দার, কবি জয়দীপ দে শাপলু, কবি রাসেল রায়হান, ঔপন্যাসিক সোলায়মান সুমন, কবি হামিম কামাল, গল্পকার কিংকর আহসান প্রমুখ। পূর্বপশ্চিম নির্বাহী সম্পাদক চঞ্চল কবীর বলেন, ‘যশোর সাহিত্যের সূতিকাগার। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বাংলাভাষার শিল্পসাহিত্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করছে এবং বাংলাদেশ ও ভারতে নিয়মিত পত্রিকা প্রকাশ এবং সাহিত্য উৎসবের আয়োজন করে আসছে। এবার আমার জন্মজেলা যশোরের রাজারহাটের রামনগরে অবস্থিত আরআরএফ টার্ক সেন্টারে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। যশোরের কবি সাহিত্যিকগণ এতে অংশ নিয়েছেন। আশা করি এ আয়োজন অব্যাহত থাকবে।’
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














