নড়াইল প্রতিনিধি : নড়াইলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নগদ প্রতারক চক্রের নিকট থেকে টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে প্রদান করেছে। বাদী নড়াইলের পুলিশ সুপার অফিস কে গত ২৭/০১/২২ খ্রিঃ তারিখ একটি লিখিত অভিযোগ দাখিল করেন যে, গত ২৬/০১/২২ খ্রিঃ তারিখ দুপুর ০১.৪০ ঘটিকার সময় বাদীর দোকান (মিনা এন্টারপ্রাইজ) এর ব্যাবসায়িক মোঃ জিয়াউর রহমান কে অর্ধেক দামে সিমেন্ট ক্রয়ের প্রলোভন দেখিয়ে ২৫০০০ টাকা নগদ একাউন্ট এর মাধ্যমে টাকা পাঠাতে বলে । টাকা পাঠানোর পর থেকে প্রতারক চক্র তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অনেক চেষ্টা করে তাদের সাথে যোগাযোগ করতে না পেরে, টাকা হারিয়ে মোঃ জিয়াউর রহমান দিশেহারা হয়ে পড়েন। পুলিশ সুপার বিষয়টি পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসকে হারানো টাকা গুলি দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এএসআই কামাল হোসেন উক্ত অভিযোগের দায়িত্ব গ্রহণ করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে টাকা গুলি উদ্ধারের জন্য আন্তরিকতার সাথে কাজ শুরু করেন। তদন্তকালীন সময়ে নগদ এজেন্টের ঠিকানা মোঃ রাসেল মাহমুদ (৩২), পিতা-আব্দুর মজিদ, সাং-খোলাডাঙ্গা, থানা-কোতয়ালী, জেলা-যশোর চিহ্নিত করে বর্ণিত টাকা উদ্ধার করেন। গতকাল আনুষ্ঠানিকতার মাধ্যমে অভিযোগকারীর হাতে টাকা তুলে দেওয়া হয়।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














