সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অস্ত্র, গুলি, ডিবি পুলিশের পোশাক, একটি প্রাইভেটকার, একটি মটরসাইকেল ও হ্যান্ডকাপসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার রাতে পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজ এর দনি পাশে মেইন রোডের পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে র্যাব-৬ এর খুলনা কার্যালয়ে এক প্রেসবিফিং জানানো হয় ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধ সংগঠিত করে আসছিল বলে তারা স্বীকার করেছে। আটককৃতরা হলেন, মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯),শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)। র্যাব-০৬ এর অধিনায়ক লে.কর্নেল মোস্তাক আহমেদ প্রেস বিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র্যাব-০৬ এর সদস্যরা সাতক্ষীরা খুলনা সড়কের পাটকেলঘাটার থানার বাইগুনি নামকস্থানে আসামীদের ছিনতাই এর প্রস্তুতিকালে ভুয়া ডিবি পুলিশের উক্ত ৫ জনকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন যাবত প্রাইভেটকার ও মোটর সাইকেল যোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সাথে জড়িত বলে র্যাবের জিজ্ঞাসাবাদের স্বীকার করে। আটককৃতদের কাছ থেকে এ সময় একটি পিস্তল, একটি খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি, একটি অকিটকি সেট, দুটি ডিবি পুলিশের কটি, ২টি হ্যান্ডকাফ, পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট ১টি, পুলিশের ভুয়া আইডিকার্ড ১টি, মোবাইল ফোন ৪টি, হ্যান্ডব্যাগ ১টি, পিস্তল বাধার চেইন ১টি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...













