কলারোয়ায় ডেঙ্গু সচেতনতায় উপজেলা নির্বাহী অফিসারের পরিচ্ছন্নতা অভিযান

0
5

কলারোয়া প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। শনিবার সকাল ১১টার দিকে কলার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ পরিচ্ছন্নতার জন্য তিনি কার্যকর ভূমিকা পালন করেন। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে তিনি নিজে উপস্থিত থেকে বিভিন্ন ঝোপ-ঝাড় ও আগাছা পরিষ্কার করিয়ে নেন। এসময় তিনি পায়ে হেঁটে এলাকা ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের তদারকি করেন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করা ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজে সচেতন হই, অন্যকেও ডেঙ্গু সম্পর্কে সচেতন করি। চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে অনেকটাই সুরক্ষিত থাকা সম্ভব। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় উপজেলা নির্বাহী অফিসার প্রতি শনিবার কলারোয়া পৌরশহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ শরিফুজ্জামান তুহিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ তোজাম্মেল হোসেন মানিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব রমজান আহমেদ, মাসউদুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহীন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক কেএম আনিছুর রহমান, কাজী সিরাজুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here