এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : কেশবপুরে কিডনি রোগে আক্রান্ত শিক অশোক রায় টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। দীর্ঘদিন তিনি কিডনি রোগের চিকিৎসা করাতে গিয়ে গরু, গাছগাছালী বিক্রি করেছেন। বেঁচে থাকার জন্য জমিজমা যা ছিল তাও বন্ধক রেখেছেন। সহায় সম্বল হারিয়ে এখন চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছেন। শিক অশোক রায় কেশবপুরের ইমাননগর এম.বি.জি দাখিল মাদ্রাসার সহকারি শিক। তার বাড়ি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাংগা গ্রামে। বর্তমানে তিনি বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন। শিক অশোক রায় বলেন, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। প্রতি সপ্তাহে দুইটি ও মাসে আটটি ডায়ালাইসিস করতে তার প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়। বর্তমানে আর্থিক অভাবে চিকিৎসা করাতে পারছেন না। সংসারে আর কিছুই নেই বিক্রি করার মতো। তাই সমাজের বিত্তবান মানুষের সহায়তা চেয়েছেন। সহায়তা পাঠানোর ঠিকানা- সোনালী ব্যাংক লিঃ হিসাব নম্বর- ০০১০১৮৫৩৫, কেশবপুর শাখা, যশোর। এছাড়া বিকাশ নম্বর- ০১৭৪৯৪৮৩৫৪৪।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














