কালিয়া ভ্রাম্যমাণ আদালতে ইউপি সদস্যসহ তিন জনের জরিমানা

0
280
মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলে কালিয়ায় জুয়া খেলার অপরাধে এক ইউপি সদস্যসহ ৩ জনকে ৭ হাজার টাকা জরিমানা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা ও দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা আদেশ দেন। জরিমানা প্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার ৫নং সালামাবাদ ইউপি সদস্য ও দেবীপুর গ্রামের মৃত মোতালেব শেখ এর ছেলে মোঃ লোবান শেখ(৩৮), উপজেলার বিলবাউচ গ্রামের মৃত জিয়ার আলী শেখের ছেলে মোঃ ফয়সাল শেখ(৩০), একই গ্রামের সবছের শেখের ছেলে নাজমুল শেখ (৩৫) ও নড়াগাতি গ্রামের মৃত বদরুদ্দীন ফরাজীর ছেলে আমিনুর ফরাজী (৪২)। ভবিষ্যতে জন্য সর্তক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here