মহান স্বাধীনতা দিবস সহ ৪ টি দিবস পালনে কালীগঞ্জে প্রস্তুতিমুলক সভা

0
295
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবাষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের জন্য কালীগঞ্জে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন ও থানার এস আই জাকারিয়া হোসেন। সভাতে চলতি মার্চ মাসে জাতীয় দিবসগুলি যথাযোগ্য মর্ষাদায় পালনের জন্য সার্বিক দিকনির্দ্দেশনা প্রদান ও কর্মসূচীগুলি বাস্তবায়নে নানা সিদ্ধান্তবলী গৃহিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভাতে ইউএনও সাদিয়া জেরিন বলেন, প্রতিবারের ন্যায় এবারও স্বাস্থ্য বিধি মেনে দিবসগুলি পালন করতে হবে। তিনি সকল সরকারী অফিস, স্কুল, কলেজ সহ বেসরকারী সকল প্রতিষ্টানের দ্বায়িত্বপ্রাপ্তগনকে দিবসটি পালনে শ্রদ্ধার সাথে যথাযথ ভ’মিকা রাখার আহব্বান জানান। অত্র সভাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্টান ও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here