বাগেরহাট ব্যুরো : রামপাল উপজেলার গৌরম্ভা বাজার এলাকায় হতদরিদ্র এক বৃদ্ধার একমাত্র সম্বল বাড়িটি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকার পরও প্রতিপ আদাঘাট এলাকার জনৈক মতলেব সরদার বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে বাড়ি দখলের চেষ্টা করেন বলে ভুক্তভোগী অভিযোগ করেন। ভুক্তভোগী রুমিছা বেগম জানান, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় গৌরম্ভা বাজারে শ্রীরম্ভা গলির পশ্চিম মাথায় দীর্ঘ ৩৮/৪০ বছর বসবাস করে আসছেন তিনি। তার পরিবারের সদস্যাদের জোরপূর্বক বাড়ী থেকে মালামালসহ বের করে দেন মতলেব ও তার সাঙ্গপাঙ্গরা। এ সময় প্রতিপরা ঘরের সকল মালামাল বাইরে ছুড়ে ফেলে ভাংচুর ও লুটপাট চালায়। ভুক্তভোগীরা জানমান বাচাতে ৯৯৯ এ কল করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে খবর পেয়ে রামপাল উপজেলা এসিল্যান্ড মো. সালাউদ্দিন দিপু ঘটনাস্থলে গিয়ে উভয় পকে শান্তিপূর্ণভাবে থাকার জন্য অনুরোধ করেন এবং উভয় পকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর সিদ্ধান্ত দেওয়া পর্যন্ত অপো করতে বলেন। এ বিষয় সম্পর্কে জানতে চাইলে মোঃ মতলেব সরদার বলেন এটা তার রেকর্ডকৃত সম্পত্তি। অন্যদিকে রুমিছা বেগম বলেন এই জায়গা নিয়ে কোর্টে মামলা চলছে। আমি ৪০ বছরেরও বেশি সময় ধরে ভোগদখলে আছি। আমকে কোন প্রকার নোটিশ না করে জোরপূর্বক ঘরে ঢুকে মালামাল লুট ও ভাংচুর করে আমাদের বের করে দেয়। অভিযুক্ত মতলেব জমি দাবী করে বহু মামলার আসামি সাগরসহ লোকজন নিয়ে হামলা করে। তিনি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবী করে শান্তিপূর্ণভাবে ভোগদখলীয় জায়গায় থাকতে চান বলে জানান। এ বিষয়ে উপজেলা এসিল্যান্ড মো. সালাউদ্দিন দিপু এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পকে শান্তিপূর্ণভাবে থাকার জন্য অনুরোধ করে এসেছি।#
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














