আবিদ হাসানঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে ভাতিজার হাতে চাচি মারাত্মক জখমের স্বীকার হয়েছে।গত মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে মামলা বাদী রেবেকা বেগম (৩৫) ও আসামীর মা বড় জা বাদী পারুলের সঙ্গে কথা কাটাকাটি হতে থাকে।তখন আসামী পারভেজ তার মা পারুল বেগমর চিৎকার চেঁচামেচি শুনে তার মেজ চাচি রেবেকা বেগমকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখান তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে দ্রুত ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে যশোর সদর হাসপাতালে সাজারী বিভাগের অধ্যাপক ডাঃ ফিরোজ মাহমুদ জানায়,তার শরীলে প্রচুর রক্ত হয়েছে,এবং নাকের হাড় ভেঙে গেছে ও চারটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে।বর্তমানে তিনি যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।বাদীর স্বামী আলাউদ্দীন বলেন,আমার বড় ভাই খলিল মাষ্টার তার ছেলে পারভেজ আমার স্ত্রীকে বিনা দোষে,বিনা অপরাধে বেধর- মারধর ও শারীরিক নির্যাতন চালায় আমি এই নির্যাতনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।প্রায় সে আমাদের পরিবার সহ গ্রামের মানুষকে বিভিন্ন কারণে নির্যাতন করে থাকে।অনেকেই আসামী পারভেজের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ ও ভয়ভীতির মাধ্যমে জীবন যাপন করে।জানা যায় কালীগঞ্জের কেশবচন্দ্র (কেসি) কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসামী পারভেজ।ক্ষমতার দাপট ও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় নানা অপরাধে জরিত সে।আত্নীয় স্বজন ও এলাকাবাসী সকলে এই নির্যাতনে সুষ্ঠ বিচার দাবি করেন।এ বিষয়ে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নারী নির্যাতন মামলা দায়ের করা হয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














