সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় খেলাপী ঋণ গ্রহিতা ও সম্ভাব্য উদ্যোক্তদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা মূখ্য আঞ্চলিক শাখার আয়োজনে শনিবার দুপুরে শহরের অদূরে মোজাফফর গার্ডেনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন। কৃষি ব্যাংক সাতক্ষীরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, ব্যাংকটির খুলনা বিভাগীয় মহা ব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, বাংলাদেশ কৃষি ব্যাংকের ক্রেডিট বিভাগের উপমহাব্যবস্থাপক মইনুল ইসলাম, কৃষি ব্যাংক খুলনার উপমহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোঃ মোস্তফা ফয়সাল প্রমুখ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ব্যাংকটির আইন নীরীক্ষা কর্মকর্তা সমির কুমার বিশ^াস, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান, সখিপুর শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তফা, শ্যামনগর শাখার ব্যবস্থাপক রুহুল কুদ্দুস, ভোমরা শাখার ব্যবস্থাপক অরুন কুমার মন্ডল, আশাশুনি শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান, কলারোয়া শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন, তালা শাখার ব্যবস্থাপক আব্দুস সেলিম ও কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র ঘোষসহ ৪৫ জন খেলাপী ঋণ গ্রহিতা ও সম্ভাব্য উদ্যোক্তসহ ব্যাংকটির শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকটির সাতক্ষীরা শাখার কর্মকর্তা কাজী মাসুদুল হক। অনুষ্ঠানে খেলাপী ঋণ গ্রহিতা ও সম্ভাব্য উদ্যোক্তদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













