মালিকুজ্জামান কাকা : যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী দক্ষিনপাড়ায় আদালতের দেয়া ১৪৪ ধারাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রকি শেখ, ইক্তার শেখ, আঃ গফফার শেখ গং পাকা বাড়ি নির্মাণ করেছেন। এই তিন ব্যক্তি পাকা বাড়ি নির্মাণ করছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী আব্দুল জব্বার। জমি জবর দখলকারীরা বিকাল, রাতসহ সুবিধামাফিক সময়ে অল্প করে গাঁথুনী তুলে ঘরে লিন্টন পর্যন্ত ঘর তুলেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় জবরদখলকারীরা প্রকাশ্য দিবালোকে ৪/৫টি পাকা দালানঘরের নির্মাণকাজ করছে। সন্ত্রাসী প্রহরায় রেখে তারা এই অপরাধ করছে বলে অভিযোগ উঠেছে। ১৯ মে ভূক্তভোগী ১৮৮ ধারায় আদালত অবমাননার অভিযোগ করেছেন। অভিযোগ পত্র অনুসারে, অংশীদারী জমির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ থাকায় তা মীমাংসা না হওয়া পর্যন্ত যশোর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণে ১৪৪ ধারা জারি করেছেন। আব্দুল জব্বারের আবেদনে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেছেন। পুড়োখালী মৌজার আওতাধীন আর.এস ১৬৩ নং খতিয়ানের আর.এস দাগ ২০৮১ নং ২২ শতাংশ জমির মধ্যে ১১ শতাংশ. জমির মালিক আব্দুল জব্বার। তবে পেশি শক্তির জোরে রাফি শেখ গং ওই জমি জবর দখল করার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করলেও বিবাদীরা পেশী শক্তির জোরে একই সাথে স্থায়ী স্থাপনা নির্মাণ করা শুরু করে। ভুক্তভোগী আব্দুল জব্বার জানান, তার জমিতে জোর পুর্বক পাকা বাড়ি নির্মাণ কাজ শুরু করে রকি শেখ গং। তাদের নিষেধ করলেও তারা নিষেধ আমলে নেয়নি। স্থানীয় শালীষ বিচারও তারা মানেনি। তাই আমি আইনগত সহযোগিতার পেতে আদালতের স্মরণাপন্ন হয়েছি। নালিশী জমিতে আদালত ১৪৪ ধারা জারি করে। কিন্তু তারা সেই নিষেধাজ্ঞা না মেনে উল্টো সেখানে স্থাপনা নির্মাণ করে চলেছে। তারা ঘরের লিন্টন পর্যন্ত গাথা সম্পন্ন করেছে। কুটি মাহমুদ শেখের পুত্র আঃ গফফার শেখ, গফফারের পুত্র রকি শেখ ও ইক্তার শেখ মিলে এই আদালত অবমাননা করছেন। এদের সাথে গ্রামের ও বহিরাগত কিছু দূষ্কৃতিকারী জোট গড়ে এই অপকর্মে লিপ্ত হয়েছে। ২২ শতক জমির মধ্যে আমার নামীয় জমি ১১ শতক। আমার জমিটি দক্ষিন পাশে ও গফফার শেখের জমি উত্তর পাশে। কিন্ত সে তার জমি বাদ রেখে আমার জমিতে বাড়ি ঘর নির্মান করছে। অথচ ক্রয় দলিল, নাম পত্তন, খাজনা সবই আমার অনুকুলে। তা সর্ত্তেও গায়ের জোরে বিবাদীরা অপরাধ করছেন। ৫নং শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. নাছির উদ্দীন, ৪নং ওয়ার্ড মেম্বর জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ঘটনা জানে। গ্রামবাসী জানায়, ঐ চক্রটি নির্মাণ সামগ্রী মজুদ করে রাখে স্থাপনা স্পটের পাশে। তারপর তারা প্রহরায় বাড়ির নির্মাণ কাজ করে। নির্মান কালে অপরিচিত কতজন ৬/৭জন সন্ত্রাসী সেখানে আগ্নেয়াস্ত্রসহ উপস্থিত থাকে। প্রানভয়ে কেউই তাদের অপকর্মে বাঁধা দিতে পারেনা। এখনো ইটের খোয়া, আস্ত ইট, রড, সিমেন্ট, মজুদ করে রেখেছে ফকিরপাড়া জামে মসজিদের আনুমানিক ১০০ গজ দুরে ঐ চক্রটি নির্মানাধীন ঘরের সামনে। বুধবার যথারিতী তাদের দিনের আলোয় কাজ করতে দেখা গেছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













